ফ্রড কাস্টমার চেনার উপায়
বাংলাদেশের ই-কমার্স ব্যবসায় ক্যাশ অন ডেলিভেরি (COD) ফ্রড একটি বড় সমস্যা। এই গাইডে আমরা জানবো কীভাবে ভুয়া অর্ডার সনাক্ত করা যায় এবং ব্যবসায়িক ক্ষতি কমানো যায়।
বাংলাদেশে COD fraud কীভাবে চেক করবো?
checker.alysia.shop-এ customer-এর phone number দিন। Pathao, Steadfast, এবং Redx-এর cancel history একসাথে check হয়ে risk score দেখায়। ৩০ সেকেন্ডের মধ্যে result পাবেন যা দেখে আপনি অর্ডারটি কনফার্ম করবেন কিনা সিদ্ধান্ত নিতে পারবেন।
ভুয়া অর্ডার চেনার ৩টি লক্ষণ
যদি দেখেন customer এর cancel ratio ৩০% এর বেশি, তবে সেই অর্ডারটি রিজেক্ট করাই ভালো। এসব কাস্টমার সাধারণত শখের বসে অর্ডার করে কিন্তু পরে রিসিভ করে না।
অর্ডার কনফার্ম করার সময় অন্তত ২ বার ফোন দিয়ে কথা বলুন। যদি সরাসরি ভয়েস মেইলে যায় বা ফোন বন্ধ থাকে, তবে সেই অ্যাড্রেসে প্রোডাক্ট না পাঠানোই বুদ্ধিমানের কাজ।
অর্ডার ফর্মে যদি নাম বা ঠিকানায় ভুল থাকে বা শুধু এলাকার নাম থাকে (যেমন: ঢাকা), তবে সেই কাস্টমার সিরিয়াস নয় হওয়ার সম্ভাবনাই বেশি।
কেন ক্যাশ অন ডেলিভারি ফ্রড হয়?
বাংলাদেশে অনেক ক্রেতা অনলাইন শপিং প্ল্যাটফর্মে নতুন। তারা অনেক সময় মজা করার জন্য বা একই প্রোডাক্ট একাধিক শপ থেকে অর্ডার করে দেখে কোনটি দ্রুত আসে। এছাড়া ডেলিভারি চার্জ আগে না দেওয়ার কারণে ক্রেতার কোনো দায়বদ্ধতা থাকে না।